করোনা আক্রান্ত ‘গডম্যান’ আসারাম বাপু
দি নিউজ লায়ন; করোনা আক্রান্ত ‘গডম্যান’ আসারাম বাপু। সূত্রের খবর, দিন দুয়েক আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তবে অকস্মাৎ তাঁর শ্বাস কষ্ট শুরু হওয়ায় দ্রুত তাঁকে যোধপুরের এমজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি এখন আইসিইউ-তে চিকৎসাধীন। দিতে হচ্ছে ভেন্টিলেটর সাপোর্টও। এখন বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
গতকাল, বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে এনেছে যোধপুর জেল কতৃপক্ষ। জানা গিয়েছে, একই জেলে অন্যান্য কয়েদীরা করোনা আক্রান্ত হওয়ায়, পরীক্ষা করা হয় বছর ৮০-র আসারাম বাপুরও। রিপোর্ট আসে ইতিবাচক। তারপরই বুধবার রাত থেকে আসারামের শারীরিক জটিলতা দেখা যেতে শুরু করে। প্রবল জ্বর ও শ্বাসকষ্টের কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। যদিও তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

Post a Comment