তৃণমূলর পক্ষ থেকে প্রশান্ত কিশোরকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে না, এটা কল্পনাপ্রসূত, আইপ্যাক
দি নিউজ লায়ন; বিধানসভা ভোটে জেতার পর পুরস্কারস্বরূপ প্রশান্ত কিশোরকে রাজ্যসভায় পাঠাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিল প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক৷
বৃহস্পতিবার আইপ্যাকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই খবর সম্পূর্ণ মিথ্যে। এটা কল্পনাপ্রসূত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর প্রশান্ত কিশোরকে রাজ্যসভার টিকিট দেওয়া হচ্ছে না। তবে তিনি তৃণমূলে যোগ দেবেন না বা তৃণমূলের হয়ে কাজ করবেন না এ কথা জানাননি আইপ্যাক।

Post a Comment