পঞ্চায়েত অফিসে ঢুকে কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

পঞ্চায়েত অফিসে ঢুকে কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়ন;   পঞ্চায়েত অফিসে ঢুকে কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটে গলসি থানা এলাকায়। ধৃতের নাম ঝন্টু বাগ। গলসি থানার কুতরুকি গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার উচ্চগ্রাম পঞ্চায়েতে কোভিড ভ্যাকসিনের জন্য ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করার কাজ চলছিল।


 পঞ্চায়েতের কর্মী তুফান পাল নাম নথিভুক্ত করছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় অফিসে ঢুকে তুফানকে মারধর করে ঝন্টু। তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং অফিসের চেয়ার-টেবিল উল্টে দেয়। এর ফলে বেশ কিছুক্ষণ নাম নথিভুক্ত করার কাজ বন্ধ থাকে। ঘটনার কথা জানিয়ে পঞ্চায়েতের প্রধান মনসা বাউড়ি থানায় অভিযোগ দায়ের করেন। 


তার ভিত্তিতে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীকে মারধর ও কাজে বাধা দেওয়ার ধারায় মামলা রুজু হয়েছে। রবিবার রাতে বাড়ি থেকে অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.