কোভিড প্রটোকল মেনে আনন্দময়ী কালীবাড়ির ১০২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন - The News Lion

কোভিড প্রটোকল মেনে আনন্দময়ী কালীবাড়ির ১০২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

 


দি নিউজ লায়ন;   কোভিড প্রটোকল মেনে সোমবার উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির ১০২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন মা আনন্দময়ীকে সোনার অলংকারে সাজিয়ে তোলার পাশাপাশি মন্দিরকেও সাজিয়ে তোলা হয়। 


সীমিত কয়েকজন ভক্ত এদিন মন্দিরে পূজা দিলেও সারাদিন মন্দির প্রায় ফাঁকা ছিল। অন্যানবারে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভক্তদের মাধ্যে মায়ের ভোগ বিতরণের ব্যবস্থা থাকলেও করোনা সংক্রমণের কারণে এবারে ভোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির পরিচালনা কমিটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.