ট্যারেন্টুলার আতঙ্ক শ্যামপুরে - The News Lion

ট্যারেন্টুলার আতঙ্ক শ্যামপুরে

 


দি নিউজ লায়ন;   ট্যারেন্টুলার কামড়ে গ্রামের এক যুবক মারা যাওয়ার পর থেকেই রাতের ঘুম উড়েছে শ্যামপুরের নাকোল গ্রাম পঞ্চায়েতের কাটাগাছি গ্রামের বাসিন্দাদের। ট্যারেন্টুলার আতঙ্কে রাতে ঘুম দূরে থাক দিনের বেলায় ও রাস্তায় বের হতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। এমনকি রবিবার গ্রামের একটি বাড়িতে আরো একটি ট্যারেন্টুলা দেখতে পাওয়ার পর থেকেই আতঙ্ক আরো বেড়েছে গ্রামবাসীদের মধ্যে।


জানা গেছে মাস খানেক আগে কাটাগাছি গ্রামের বাসিন্দা শেখ সাজিবুরের (২৭) পায়ে ট্যারেন্টুলা কামড়ায়। প্রথম কয়েকদিন গ্রামের চিকিৎসক কে দেখিয়ে চিকিৎসা করালে ও পরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি নামী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও সপ্তাহখানেক আগে সাজিবুরের মৃত্যু হয়। 


এদিকে সাজিবুরের মৃত্যুর পর গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায় এমন কি রবিবার গ্রামে আরো একটি ট্যারেন্টুলা দেখতে পাওয়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরও বাড়ে। যদিও গ্রামবাসীরা ট্যারেন্টুলাটিকে মেরে ফেলে পরে কোন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.