গাছে মারা গেলেন বৃদ্ধ - The News Lion

গাছে মারা গেলেন বৃদ্ধ

 



নাতির জন্য ডাব পাড়তে গাছে উঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দুলাল মল্লিক নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ।  ঘটনাটি ঘটেছে বুধবার (৩ মার্চ) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী এলাকায়। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিজি। জানা যায়, সকালে দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন। 


ওই সময় তিনি গাছেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং গাছেই আটকে যান। বিষয়টি নাতি দেখতে পেয়ে চিৎকার দেয়।  পরে তাকে স্থানীয়রা রশির সাহায্যে নামিয়ে হাজীগঞ্জ বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।


 সেখানে কর্তব্যরত চিকিৎসক দুলাল মল্লিককে মৃত ঘোষণা করেন।  হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে রশি দিয়ে উদ্ধার করা হচ্ছে। চারদিকে শত শত মানুষ ভিড় করছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.