ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ৭ টি আসনে জয়ী তৃণমূল - The News Lion

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ৭ টি আসনে জয়ী তৃণমূল

 


দি নিউজ লায়ন;  তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড়ে  ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ৭ টি আসনে কুপোকাৎ বিজেপি।২০১৯ সালের লোকসভা  নির্বাচনে ওই সাত টি আসনের মধ্যে পাঁচ টি আসনে বিজেপি এগিয়ে ছিল এবং তৃণমূল কংগ্রেস দুটি আসনে এগিয়ে ছিল। তাই বিধানসভা নির্বাচনে ওই ছাত্রী আসন জয় লাভ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি।তাই বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ,দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিনেতা মিঠুন চক্রবর্তী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ,মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি , বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ আরো অনেকে।


 বিজেপি নেতারা জঙ্গল মহল থেকে তৃণমূল কে উৎখাত করার ডাক দিয়েছিলেন।বিধানসভা নির্বাচনে ২৭ মার্চ হয়েছিল।ভোট শেষ হওয়ার পর অমিত শাহ বলেছিলেন জঙ্গল মহল থেকে তৃণমূল ফিনিস হয়ে গিয়েছে,বিজেপি জঙ্গল মহলের সমস্ত আসনে জয় লাভ করবে।২ রা ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায় যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অধীন ঝাড়গ্রাম, বিনপুর,নয়াগ্রাম,গোপীবল্লভপুর,পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি  ও গড়বেতা এবং পুরুলিয়ার  বান্দয়ান বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেছে। তৃণমূল কে যারা জঙ্গল মহল থেকে উৎখাত করার ডাক দিয়ে সর্ব শক্তি প্রয়োগ করে নির্বাচনে নেমে ছিল তাদের কে জঙ্গলমহল এর বাসিন্দারা জঙ্গল মহল থেকে একেবারে উৎখাত করে দিয়েছে।এমনকি ঝাড়গ্রাম এর বিজেপি সাংসদ এর বুথে বিজেপি মাত্র হাতে গোনা ভোট পেয়েছে।মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের পাশে রয়েছে।তাই জঙ্গল মহলের বাসিন্দারা বিজেপি কে জঙ্গল মহল থেকে একেবারে উৎখাত করে দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের বিনপুরের নবনির্বাচিত বিধায়ক দেবনাথ হাঁসদা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.