শহীদ ভগৎ সিং- এর মূর্তি উধাও ঘিরে শহরে ব্যাপক চাঞ্চল্য
দি নিউজ লায়ন; জিয়াগঞ্জ শহরের বুক থেকে শহীদ ভগৎ সিং এর আবক্ষ মূর্তি উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় জিয়াগঞ্জ এলাকায় । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে গুঞ্জন ওঠে দুষ্কৃতি তাণ্ডবেই উধায় হয়েছে এই বিপ্লবী বীর শহিদের মূর্তি ।এই বিষয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার প্রশাসক প্রসেঞ্জিত ঘোষ মনু বলেন , “ মূর্তিটি কেউ ভাঙেন নি কিংবা কারো দ্বারা আঘাত প্রাপ্ত হয় নি।
পরে ঘটনাচক্রে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পুরসভার হাতে তুলে দিয়েছে ।আমরা মূর্তিটি সংস্কার করতে দিয়েছি ।দুয়েক দিনের মধ্যেই পুনঃ প্রতিষ্ঠা করা হবে ।”স্থানীয় সুত্রে জানা গিয়েছে , আত্মবলিদান দিবস উপলক্ষে ২৩ মার্চ ২০১৩ সালে বামফ্রন্ট পরিচালিত জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার উদ্যোগে ভাগীরথী নদী পাড় অর্থাৎ সদর ঘাটে বিপ্লবী সর্দার ভগৎ সিং এর আবক্ষ মূর্তি টি প্রতিষ্ঠা করা হয় ।
ফাইবার ও প্ল্যাস্টার অব প্যারিসের ওই মূর্তিটি দিন কয়েক আগে হনুমানের দাপটে ভেঙে পড়ে । সধারন মানুষ মূর্তিটি দেখতে না পেয়ে গঞ্জন শুরু করে দেয় । এর ফলে এলাকায় এদিন চাউর হয় দুস্কৃতিদের মদতেই মূর্তিটি ভেঙে ফেলা হয় ।এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা দেব জ্যোতি বসু মল্লিক বলেন , “ পুরসভা যদি শুরু থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করত তাহলে এই ঘটনা হয়তো ঘটতো না ।

Post a Comment