ডায়মন্ডহারবারে যুব তৃণমূলের সভাপতির রহস্যমৃত্যু, তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দেহ - The News Lion

ডায়মন্ডহারবারে যুব তৃণমূলের সভাপতির রহস্যমৃত্যু, তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দেহ

 


দি নিউজ লায়ন; মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের গৌরিপুর এলাকায় ডায়মন্ডহারবারে তৃণমূল যুব সভাপতির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।উদ্ধার হওয়া ব‍্যক্তির নাম পলাশ মণ্ডল (৩৫)। পলাশ ডায়মন্ড হারবারের নারায়ণপুরের বাসিন্দা। তিনি তিনদিন নিখোঁজ ছিলেন বলে খবর। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গৌরীপুরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে খাল থেকে পলাশের পচা গলা দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ কানপুর-ধনবেড়িয়া গ্রাম  পঞ্চায়েতের যুব তৃণমূলের  সভাপতি ছিলেন।


কি কারণে খুন এবং কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে গত ১০ এপ্রিল দুপুরে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি পলাশ মণ্ডল।পুলিশ জানান নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ গোটা ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। পলাশ দক্ষ সংগঠক ছিলেন বিধানসভা নির্বাচনের সক্রিয়ভাবে তৃণমূলের কাজ করেছিলেন এই কারনে তার ওপর ভাজপা গুন্ডা বাহিনী হামলা চালাতে পারে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.