বাড়ির পাশে জলাশয় থেকে মহিলার মৃতদেহ উদ্ধার - The News Lion

বাড়ির পাশে জলাশয় থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  বাড়ির পাশের জলাশয় থেকে বিকেলে মুর্শিদাবাদ থানার খড়দিঘি এলাকায় এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতার নাম ফার্জিনা খাতুন(৪০)। পুলিশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লালবাগ মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়দিঘির বাসিন্দা ওই মহিলা  সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন।


 দীর্ঘ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে বাড়ি না ফেরার পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। তার পরে স্থানীয়দের নজরে আসে এলাকার একটি জলাশয়ে ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ ভেসে উঠেছে। মুর্শিদাবাদ থানার আইসি  বলেন,"ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের লোকের সাথে কথা বলে ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.