আগুনে ভস্মীভূত গোটা দ্বোতালা কাঠের দোকান, ক্ষতি প্রায় ১, কোটি টাকা - The News Lion

আগুনে ভস্মীভূত গোটা দ্বোতালা কাঠের দোকান, ক্ষতি প্রায় ১, কোটি টাকা

 


দি নিউজ লায়ন; বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকার ঘটনা। বলাই দাস এর একটি দোতলা ফার্নিচারের দোকান ছিল মজুদ ছিল অসংখ্য কাঠের ফার্নিচার, সেখানে গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় গোটা দ্বোতালা কাঠের দোকান, ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি দমকলে খবর দিলে প্রায় তিন ঘন্টা দেরিতে আসে ততক্ষনে গ্রামবাসীরা প্রায় দশটি শ্যালো মেশিন লাগিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ভোর চারটার সময় দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এখনো কোথাও কোথাও পকেট ফায়ার রয়ে গেছে সকাল ছয়টা পর্যন্ত দমকলের চেষ্টা করছে আগুন নেভানোর। 


ঘিঞ্জি এলাকায় এবং অনেক জনবসতির এলাকা হওয়ার দরুন দমকলের গাড়ির বেগ পেতে হয় পাশাপাশি আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় তাদের। স্থানীয় বাসিন্দারা দমকলে বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন, প্রায় তিন ঘণ্টা দেরিতে আসে দমকল, ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং হাড়োয়া থানার পুলিশ।এটা শর্ট সার্কিট থেকে আগুন লাগলো,না  কেউ আগুন লাগিয়ে দিয়েছে, সেটা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.