অবৈধ সম্পর্কের জেরে বধুকে খুনের চেষ্টা
দি নিউজ লায়ন; বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার মিনাখা গ্রাম পঞ্চায়েতের বামন পুকুর বটতলা গ্রামের ঘটনা।৩০, বছরের তুলসী দাসের সঙ্গে বিবাহ হয় উত্তম দাসের বিবাহের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে খুব অশান্তি চলে অভাব-অনটনের কারণে অশান্তি হতো প্রায়ই দিন, স্বামী মাটিকাটার কাজ করেন সেই সুবাদে বাড়িতে থাকতেন না, স্ত্রীর মিনাখা থানার সম্মুখে একটি বিউটি পার্লার আছে সেই সুবাদে তিনি সর্বদাই বাইরে থাকতেন। সেখানে থাকার সুবাদে এক কাপড়ের ব্যাবসায়ী দর্শন ঘড়ুই এর সঙ্গে তুলসী দাসের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বেশ কয়েক বছর ধরে চলে এই সম্পর্ক।
শনিবার গভীর রাতে কোন একটা কারণ নিয়ে দুজনের মধ্যে অশান্তি হয় তার জেরেই দর্শন ঘড়ুই এর কাছে থাকা ধারালো অস্ত্র বার করে বধুকে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং খুনের চেষ্টা করে তাকে, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে।এই ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখা থানার পুলিশ, ঐ ঘটনার পর এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Post a Comment