ডাম্পারের পিছনে অটোর ধাক্কা

দি নিউজ লায়ন; দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে অটোর ধাক্কায় আহত হল চালক সহ ৭ যাত্রী। দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ১৬ নং জাতীয় সড়কে পাঁচলা মোড়ের কাছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকাল ১০ টা নাগাদ যাত্রী বোঝাই অটোটি রানীহাটি অভিমুখে যাওয়ার সময় পাঁচলা মোড়ের কাছে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে।
দূর্ঘটনায় অটোর সামনের অংশ দুমড়ে যায়। দূঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ও গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। এদিকে এই দূর্ঘটনায় জাতীয় সড়কের কলকাতা মুখী লেনে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Post a Comment