যে কোনও শুভ কাজে শঙ্খ বাজানো হয় কেন?
দি নিউজ লায়ন; হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনও শুভ কাজে শঙ্খ বাজানো হয়। সে সন্ধ্যা আরতি হোক বা তুলসি তলায় প্রদীপ জ্বালিয়ে। বাড়িতে নতুন বউ বা গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানেও শাঁখ বাজানো হয়। শঙ্খ বাজানোর পেছনে হিন্দুদের ধার্মিক আস্থা রয়েছে। হিন্দু ধর্মে শঙ্খের ধ্বনি পবিত্র বলে ধরা হয়। পূজা অর্চনা, পুত্রসন্তানের জন্ম, অন্নপ্রাশন, শ্মশানযাত্রা ইত্যাদি সময়ে শঙ্খধ্বনি করা হয়।
কুরুক্ষেত্র যুদ্ধে পঞ্চপান্ডব ও শ্রীকৃষ্ণের ঠোঁটে শঙ্খধ্বনি ধ্বনিত হয়। দেবী দুর্গার হাতেও শঙ্খ দেখা যায়। বেদ অনুযায়ী শঙ্খধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছায় সেই পর্যন্ত অশুভ শক্তি নষ্ট হয়ে যায়। মনে করা হয় যে বাড়িতে প্রতি দিন শঙ্খ বাজানো হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর সদা বসবাস থাকে। প্রতি দিন সকাল এবং সন্ধ্যা বেলা শঙ্খ বাজানো অত্যন্ত মঙ্গলজনক।

Post a Comment