অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সব থেকে বড় গুণ্ডা, খুব তাড়াতাড়ি তিনি জেলে যাবেন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী - The News Lion

অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সব থেকে বড় গুণ্ডা, খুব তাড়াতাড়ি তিনি জেলে যাবেন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

 


দি নিউজ লায়ন;   কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।   এমনটাই মন্তব্য করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন তিনি বলেছেন, পেট্রোল ও ডিজেলের দাম কমতে শুরু করেছে। আগামী দিনে তা আরও কমবে।এদিন তিনি আরও বলেন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সব থেকে বড় গুণ্ডা।


 খুব তাড়াতাড়ি তিনি জেলে যাবেন। এছাড়াও এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ্য করে বলেন, দিদি ধর্ম নিয়ে রাজনীতি করছেন। তাই সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন। তিনি দাবি করেছেন ভবিষ্যতে আরও মানুষ মুখ ফিরিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। তাছাড়া নন্দীগ্রামে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে কমিশনকে আক্রমণ করছেন তিনি। দোসরা মে-তেই সব পরিষ্কার হয়ে যাবে।  এছাড়াও নিজের মন্ত্রক থেকে সাধারণ মানুষকে সাহায্যে প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, মোদীজি সবাইকে এলপিজি গ্যাস দিয়েছেন। রেশনে সবাইকে ৫ কিলো করে চাল দিয়েছেন। সেখানে হিন্দু-মুসলিম বিভেদ তৈরি করা হয়নি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.