এই গরমে দেখেনিন ঠান্ডাই তৈরির রেসিপি
দি নিউজ লায়ন;
উপকরণ
১ লিটার দুধ
২৫ গ্রাম কাজুবাদাম
২০ গ্রাম পেস্তা
২৫ গ্রাম আমন্ড
২ টেবিল চামচ পোস্ত
১ চামচ চারমগজ
১ চা চামচ গোটা গোলমরিচ
ছোটো এলাচ কয়েকটা
দারুচিনি একটা স্টিক
২ চামচ মৌরি
১ চিমটে কেশর
চিনি পরিমাণমতো
পরিমাণমতো জল
কয়েকটা গোলাপের পাপড়ি
প্রণালি
প্রথমে একটা বড় পাত্রে দুধ নিয়ে ভাল করে ফোটান। ফোটানোর সময় নাড়তে থাকুন বারবার।দুধ ঘন হয়ে এলে তাতে চিনি মেশান। তারপর তাতে কেশর দিয়ে ভালভাবে মেশান। এরপর দুধের পাত্র নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখুন ৪-৫ ঘণ্টার জন্য। মৌরি, কাজুবাদাম, পেস্তা, আমন্ড আগে থেকে ভিজিয়ে রাখুন। এরপর গোটা গোলমরিচ, দারুচিনি, মৌরি ও ছোট এলাচ মিক্সিতে দিয়ে অল্প জল দিয়ে ঘন একটা পেস্ট তৈরি করুন। তারপর পোস্ত ও চারমগজে সামান্য জল দিয়ে মিক্সিতে ঘন পেস্ট তৈরি করে নিন। কাজু, পেস্তা, আমন্ডও মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। এবার সবকটা পেস্ট একে একে ঠান্ডা দুধে মিশিয়ে দিন। ভালো করে মেশাবেন। প্রতিটা গ্লাসে ঠান্ডাই ঢেলে ওপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন।

Post a Comment