নির্বাচন কমিশন বিজেপির গোলাম, শান্তা ছেত্রী - The News Lion

নির্বাচন কমিশন বিজেপির গোলাম, শান্তা ছেত্রী

 


দি নিউজ লায়ন;   নির্বাচন কমিশন বিজেপির গোলাম। বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে নির্বাচন কমিশন- বিস্ফোরক পাহাড়ের তৃনমূল নেত্রী তথা সাংসদ শান্তা ছেত্রী। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান দেশজুড়ে কোভিদ মারাত্মক আকার নিয়েছে। মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যগুলির অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব ও কর্তব্য ভুলে বাংলা দখলের নেশায় ভোট প্রচারে উন্মাদ হয়েছেন। তিনি বলেন একজন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তারা ভুলে যাচ্ছেন তাদের দায়িত্ব রয়েছে নাগরিকদের প্রতি  দেশের নাগরিকদের প্রতি। 


এই দুর্যোগের সময় নাগরিক পরিষেবার বিষয়টি প্রধান গুরুত্ব দেয়া উচিত তাদের। ওরা  করোনাকে গুরুত্ব দিচ্ছে না। আমি একজন সাংসদ হয়েও নাগরিক পরিবার বিষয়টি প্রধান গুরুত্ব দেই। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা কে এক হাত করে তিনি বলেন নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই করোনা নিয়ে। বাংলায় আট দফায় নির্বাচন করে বিজেপিকে করোনা মারাত্বক রূপ নেওয়া রাজ্য গুলি থেকে যাতায়াতের সুযোগ করে দিয়ে করোনা ছড়ালো। নির্বাচন কমিশন বিজেপির হাতে বিক্রি হয়ে গিয়েছে। বিজেপি যেভাবে যা বলছে তাই করছে। পাহাড়ের সমস্ত জায়গায় নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.