ফের বন্ধ হয়ে গেল সিনেমাহল
দি নিউজ লায়ন; ফের বন্ধ হচ্ছে সিনেমাহল। PVR সূত্রে খবর মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে PVR এর সব হল। শুক্রবার থেকে বন্ধ হচ্ছে সিঙ্গল স্ক্রিনগুলো।করোনার জেরে যে পরিমাণ স্যানিটাইজ করতে হচ্ছে সিনেমাহল. যত কর্মীরা কাজ করছে, সেই তুলনায় লাভ হচ্ছে না হল মালিকদের। ছবির মুক্তিও পিছিয়ে দিচ্ছেন পরিচালকরা। ফলে চিন্তার ভাঁজ হল মালিকদের কপালে। বন্ধ হচ্ছে শহরের একাধিক সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স বন্ধ মঙ্গলবার থেকেই। উদ্বিগ্ন টলিপাড়াও।

Post a Comment