আজই বানিয়ে ফেলুন কাঁচা আম দিয়ে মুরগির মাংস - The News Lion

আজই বানিয়ে ফেলুন কাঁচা আম দিয়ে মুরগির মাংস

 


দি নিউজ লায়ন; 

উপকরণ: 

কাঁচা আম ২টি, 

মুরগির মাংস ৫০০ গ্রাম, 

সয়াবিন তেল ৪ টেবিল চামচ, 

কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ, 

আদা বাটা ২ চা চামচ, 

রসুন বাটা ২ চা চামচ, 

হলুদ গুঁড়ো আধ চা চামচ, 

পাঁচফোড়ন ১ চা চামচ, 

লবণ স্বাদমত, 

দারুচিনি ২টি, 

জিরে গুঁড়ো ১ চা চামচ, 

ধনে গুঁড়ো ১ চা চামচ, 

এলাচ ৪টি।  


প্রণালি: 

প্রথমে কাঁচা আমগুলি ভালো করে ধুয়ে নিয়ে তা গ্রেট করে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে দিন। এরপর সব মশলা তাতে ঢেলে দিয়ে মাংস ঢেলে দিয়ে ভালো করে কষাতে থাকুন। ভালোমতো কষানো হয়ে গেলে আন্দাজমতো জল ঢেলে দিয়ে ঢেকে রাখন। তারপর মাংস সিদ্ধ হলে গ্রেট করা আম ঢেলে দিয়ে ১০ মিনিট মতো ঢেকে কষিয়ে নিন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন কাঁচা আম দিয়ে মাংস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.