নদীর ধার থেকে উদ্ধার এক নাবালকের রক্তাক্ত মৃতদেহ
দি নিউজ লায়নঃ নদীর ধার থেকে উদ্ধার হল এক নাবালকের রক্তাক্ত মৃতদেহ। মৃতদেহ নজরে আসতে আঁতকে ওঠেন গ্রামবাসীরা। দেখা যায় ওই চোখ চোখ সূচ দিয়ে ফুটিয়ে দেওয়া হয়েছে। এমনকি হাত, পা ও শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম বিপ্লব দাস(১৬)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের কালিকামোড়া গ্রাম পঞ্চায়েতের পুনটে৷ সে ইট ভাঁটার কর্মী।
রবিবার সকালে ওই কিশোরের রক্তাক্ত মৃতদেহ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙন নদীর পারে দেখতে পায় স্থানীয়রা৷ আজ সকালে মৃতদেহটি স্থানীয়দের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় কুশমণ্ডি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমণ্ডি থানার বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে কি কারণে ওই কিশোরকে খুন করল তা নিয়ে ধন্দে পরিবার থেকে স্থানীয়রা। ভোটের নামে ওঠেনি বিপ্লবের, সে ক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় থাকার কথা নয়। পাশাপাশি তার পরিবারও খুবই দুঃস্থ, তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়।
পরিবারের দাবি গতকাল রাতে বিপ্লবের একটা ফোন আসে। এর পরই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে রাতে আর বাড়ি ফেরে নি। এদিকে পরিবারের সদস্যরা বিপ্লবকে রাতভর খোজাখুজি করেও খোঁজ পাননি। এরপর ঘুমিয়ে পড়েন পরিবারের অন্য সদস্যরা। বাবা মা রা ভেবে ছিলেন সময় হলে চলে আসবে। ত্নে সে আর ফিরে আসেনি। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। এদিকে মৃতদেহের পাশ থেকে একটি সুঁই উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে কুশমণ্ডি থানার পুলিশ।

Post a Comment