পশ্চিম মেদিনীপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৪১ জন
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। খড়্গপুরের তালবাগিচা এলাকার এক ব্যবসায়ী ও সুভাষপল্লী এলাকার এক অবসর প্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁরা কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন । পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানান , জেলার কোভিড হাসপাতাল গুলিতে এখনো পর্যন্ত পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। নতুন করে রিকুইজিসেন দেওয়া হয়েছে। জেলার ব্লক হাসপাতাল গুলিতে অক্সিজেন এর যোগান কম রয়েছে।
তিনি আরো বলেন যে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।তিনি জেলার প্রতিটি মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান।তারই পাশাপাশি তিনি প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও আবেদন জানান।পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি থানার পুলিশের উদ্যোগে পথ চলতি মানুষ থেকে যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করা হচ্ছে।
সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে মাস্ক ব্যবহার না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সকলকে মাইকিং করে প্রচারের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়াও জেলার ব্যবসায়ীদের মানুষকে করোনা নিয়ে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।জেলার বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে মাস্ক না পারলে বাসে যাত্রীদের উঠতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা নিয়ে আতংকিত না হওয়ার আবেদন জানিয়ে সকলকে সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment