ভোট দিলেন অনুব্রত
দি নিউজ লায়ন; ভোট দিলেন অনুব্রত। প্রত্যেক বার সকাল সকাল ভোট দিলেও এবার ভোট শুরুর পাঁচ ঘণ্টা পর সিউড়ির বাড়ি থেকে বের হয়ে নিজস্ব কায়দাতেই বাইকে করে ভোট দিতে যান অনুব্রত মণ্ডল। যাওয়ার পথে একটা মন্দির পরে। সেখানে প্রণাম করেই বুথের দিকে এগিয়ে যান অনুব্রত। সঙ্গে ছিলেন মেয়ে। আর ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
কারণ কমিশনের নির্দেশ অনুসারে নজরবন্দি অবস্থাতেই থাকতে হবে অনুব্রতকে। এমনটাই নির্দেশ কমিশনের। আর সেই কারনেই বাইকে অনুব্রতের প্রতি মুহূর্তের আপডেট ক্যামেরাবন্দি করে রাখছেন কমিশনের আধিকারিকর। ভোট দিয়ে বাইকে করেই বাড়িতে ফেরেন অনুব্রত মন্ডল। সঙ্গেই বাইকে ফেরেন কেষ্টার মেয়েও। বাড়িতে ঢোকার আগে অনুব্রত এবং তাঁর মেয়ে ভিক্ট্রি সাইন দেখান। এদিন ভোট দিয়ে অনুব্রত মন্ডল বলেন, ভালো ভোট চলছে। সর্বত্রই মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন।

Post a Comment