মন্দিরে চুরির ঘটনায় খড়গপুর টাউন থানা এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ওল্ড সেটেলমেন্ট এলাকায় দীর্ঘ ৬০ বছর এর পুরাতন বালাজি মন্দিরে বুধবার রাতে মন্দিরের তালা ভেঙ্গে চুরি করে দুষ্কৃতীরা। মন্দির কমিটির পক্ষ থেকে জানিয়েছেন প্রায় ৪ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না সহ দান পেটির টাকা চুরি গেছে। পুরাতন বালাজি মন্দিরে চুরির ঘটনাটি বৃহস্পতিবার সকালে জানাজানি হলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খড়গপুর টাউন থানায় খবর দিলে, পুলিশ পৌঁছে ওই মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। খড়গপুর টাউন থানার আইসি রাজা মুখার্জি করোনা কালে মাস্ক না পরে মন্দিরে ঘুরে বেড়ানোর সময় সংবাদ মাধ্যম মন্দিরের ছবি তুলতে গেলে তাদের বাধা দেয়। বিগত কিছুদিন থেকে খড়গপুর শহর জুড়ে চুরির ঘটনা বেড়েছে।
পুরাতন বালাজি মন্দির কমিটির পক্ষ থেকে মন্দিরে চুরির ঘটনায় যুক্ত দুস্কৃতিদের দৃত গ্রেফতার করার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে।তবে খড়গপুর শহরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খড়গপুর শহরের বাসিন্দারা যথেষ্ট চিন্তায় রয়েছেন।পুরাতন বালাজি মন্দিরে চুরির ঘটনায় খড়গপুর টাউন থানার ওল্ড সেটেলমেন্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment