বীরভূমের ইলামবাজারের ঘুড়িষা গ্রামে বিক্ষোভের মুখে পড়লেন বোলপুরের ভাজপা প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী - The News Lion

বীরভূমের ইলামবাজারের ঘুড়িষা গ্রামে বিক্ষোভের মুখে পড়লেন বোলপুরের ভাজপা প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী

 


দি নিউজ লায়ন;   বীরভূমের ইলামবাজারের ঘুড়িষা গ্রামে বিক্ষোভের মুখে পড়লেন বোলপুরের ভাজপা প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী। তৃণমূলের অভিযোগ, ভোট গ্রহণ কেন্দ্র থেকে প্রায় 300 মিটার দূরে তৃণমূলের একটি ক্যাম্প অফিস রয়েছে। কেন তৃণমূলের ক্যাম্প অফিস থাকবে সেই প্রশ্ন তুলে তৃণমূল কর্মীদের কার্যত হুমকি দিতে শুরু করেন তিনি। অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন তিনি। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। ভাজপা প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। 


তৃণমূলের অভিযোগ, অকারণে ওই এলাকায় অশান্তি পাকাতে চাইছে বিজেপি। শান্তিপূর্ণভাবে ভোট চলছিল আচমকা ভাজপা প্রার্থী সেখানে এসে উত্তেজনা সৃষ্টি করেন। এমনকি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তৃণমূলকর্মীদের আরো অভিযোগ, রীতিমতো হুমকি দেয়া হয় তাদের। ২ মে'র পর থেকে দেখে নেওয়া হবে বলে হুশিয়ারি দেন ভাজপা প্রার্থী। এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ দেখান। প্রার্থীকে ঘেরাও করেন। পরে অবশ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে ভাজপা প্রার্থীদের সেখান থেকে বের করে দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.