জামবানিতে ক্রেতা সেজে প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি - The News Lion

জামবানিতে ক্রেতা সেজে প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি

 


দি নিউজ লায়ন;  জামবনিতে ক্রেতা সেজে দোকানে ঢুকে প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা নিয়ে বৃহস্পতিবার বেলা এগারোটার  নাগাদ  চম্পট দিল এক দুষ্কৃতি । বৃহস্পতিবার বেলা এগারোটার সময় ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর জামবনি থানার সামনে একটি সোনার দোকানে এক ব্যক্তি ক্রেতা সেজে ঢুকে। সেই সময় ওই দুষ্কৃতি রুপোর একটি লকেট প্রায় দুই হাজার আটশ টাকা দিয়ে কিনেন।সেই টাকা মিটিয়ে দেন  ওই ব্যক্তি।এরপর  সোনার একটি জিনিস দেখার জন্য দোকানদারকে তিনি বলেন।


 দোকানদার যখন সেই জিনিসটি আলমারি থেকে আনছিল সেই সময় তাঁর অলক্ষ্যে চারটি সোনার হার দোকান থেকে নিয়ে দ্রুত বাইকে চড়ে ওই দুষ্কৃতি চম্পট দেয় বলে অভিযোগ করেন সোনার দোকানের মালিক শশাঙ্ক রানা। তিনি সঙ্গে সঙ্গে জামবনি থানায় গিয়ে তার দোকান থেকে চারটি সোনার হার  এক দুষ্কৃতি চুরি করে নিয়ে চম্পট দিয়েছে বলে  লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর জামবনি থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন থানাকে বিষয়টি জানানো হয়েছে।জামবানি থানার বিভিন্ন মোড়ে পুলিশ  নাকা চেকিং  শুরু করেছে।  তবে প্রকাশ্য দিবালোকে বৃহস্পতিবার বেলা এগারোটার সময় সোনার দোকানে চুরির ঘটনায় জামবনি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.