সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অবস্থানে বসলেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র
দি নিউজ লায়ন; অনৈতিকভাবে তিন মাস সাসপেন্ড করার পর আবার মেল মারফত অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার অভিযোগে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অবস্থানে বসলেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র ফাল্গুনী পান। তাঁর অভিযোগ বিশ্বভারতীর ক্যাম্পাসে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
তার প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করলেই জুটছে শোকজ, সাসপেনশন, তাঁর তুঘলকী কাজে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করায় প্রতিহিংসা চরিতার্থ করতে উপাচার্য লাগাতার সাসপেন্ড করে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। তারই প্রতিবাদে আজকের অবস্থান।

Post a Comment