একদিনে শিলিগুড়ি মহকুমার দুই প্রান্ত থেকে বিহারে পাচারের আগে লক্ষ লক্ষ টাকার সুরা সামগ্রী উদ্ধার
দি নিউজ লায়ন; একদিনে শিলিগুড়ি মহকুমার দুই প্রান্ত থেকে বিহারে পাচারের আগে লক্ষ লক্ষ টাকার সুরা সামগ্রী উদ্ধার। পুলিশ ও আবগারি দপ্তরের অভিযানে ভিন রাজ্য আসাম থেকে বিহারে বড় বেআইনি পাচার চক্রের হদিস। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাদা পোশাকের পুলিশ একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বেআইনি ভাবে মদ তৈরিতে ব্যবহৃত স্পিরিট উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় ৩৫টি কাঁচা স্পিরিট বোঝাই ড্রাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ড্রাম গুলিতে মোট ৭হাজার লিটার স্পিরিট মজুদ ছিল। যা শিলিগুড়িকে করিডর করে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।
বিহারে কাগজেকলমে মদ বেআইনি ঘোষিত হওয়ায় যার আনুমানিক বাজারমূল্য ৯লক্ষ টাকা। যার খোলা বাজারে মূল্য দিয়ে দাঁড়ায় ৩০লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় ট্রাক চালক ও সহকারি হিসেবে থাকা আনোয়ার হোসেন,ও ফুলচান্দ আলীকে। ধৃতরা দির্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত। অন্যদিকে বাগডোগড়া নকশালবাড়ি আবগারি দপ্তরের অভিযানে একটি ট্রাক সহ ৫০০০বোতল বেআইনি মদ বাজেয়াপ্ত হয়। একই কায়দায় বেআইনিভাবে ৫২০টি কার্টুনে ওই বিপুল পরিমাণ অবৈধ মদ আসামের অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ি কত দূর করে বিহারী উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া বেআইনি মদের
অনুমানিক বাজারমূল্য ৫০লক্ষ টাকা। এই দুই ঘটনার তদন্তে নেমেছে তদন্তকারী আধিকারিকেরা।

Post a Comment