অন্তিম দফা নির্বাচনে COVID-19 প্রোটোকল মেনে বেশি সংখ্যায় ভোট দানের আহ্বান মোদী-শাহ-নাড্ডার
দি নিউজ লায়ন; অন্তিম দফা নির্বাচনে COVID-19 প্রোটোকল মেনে বেশি সংখ্যায় ভোট দানের আহ্বান জানালেন মোদী-শাহ-নাড্ডা। এদিন প্রধানমন্ত্রী একটি টুইট করে বলেন, ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনের শেষ পর্বটি আজ অনুষ্ঠিত হচ্ছে। COVID-19 প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি সাধারণ মানুষকে তাদের ভোট দেওয়ার এবং গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করার আহ্বান জানাচ্ছেন।
অমিত শেষ তাঁর ট্যুইটে লিখেছেন, “আজ বাংলায় অষ্টম দফার অর্থাৎ অন্তিম পর্বের নির্বাচন। আমি এই পর্বের সকল ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে পূর্বের সাত দফা নির্বাচনের মতোই আপনারও বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে উৎসাহের সাথে অধিক সংখ্যায় ভোট দান করুন।”
টুইটারে জেপি নাড্ডা বলেছেন, আজ পশ্চিমবঙ্গে শেষ দফার অর্থাৎ অষ্টম দফার নির্বাচন চলছে। তিনি সকল ভোটারদের কাছে আবেদন করছেন কোভিড সাবধানতা অবলম্বন করে 'সোনার বাংলা' নির্মাণের জন্য অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন।

Post a Comment