সেনাতে চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা চক্র, টাকা হরফের ছক - The News Lion

সেনাতে চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা চক্র, টাকা হরফের ছক

 


দি নিউজ লায়ন;  সেনাতে চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা চক্র। টাকা হরফের ছক। শিলিগুড়ি ব্যাঙডুবি সেনা ছাউনির কাছ থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম অজয় টোপপ। জানা গিয়েছে শিলিগুড়ির ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনাতে চাকুরী পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা লুট করে। এরপরই সে খবর পৌছায় পুলিশের কাছে।  গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালায় পুলিশ। বেশ কিছু জাল নথি সহ শিলিগুড়ি বাগডোগরার ব্যাংকডুবি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। 


তার কাছ থেকে ভুয়ো একাধিক নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চক্রের অন্য মুখ্য অভিযুক্ত ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়। তার সন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। দীর্ঘ সময় ধরেই সেনায় চাকুরী দেওয়ার নাম করে শারীরিক পরীক্ষায় অনুত্তীর্নদের পাশ করিয়ে দেওয়ার টোপ দিত ওই ব্যক্তি।এভাবেই বহু চাকুরী প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হরফ করেছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চক্রের সঙ্গে কিছু সেনা কর্মীদেরও যোগ রয়েছে। চক্রের পর্দাফাঁস করতে তদন্তে নেমে ধৃতকে সঙ্গে নিয়ে ডুয়ার্সে অভিযানে নামবে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি পশ্চিম চিন্ময় মিত্তল বলেন জালিয়াতি প্রতারনার মামলা রুজু করা হচ্ছে। এখনই সবটা বলা সম্ভব নয়। তবে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনায় চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা করে আসছিল। তার কাছ থেকে বেশ কিছু জাল নথি পাওয়া গিয়েছে।  শুক্রবার ধৃতকে আদালতে তুলে হেফাজতের আবেদন জানাবে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.