লেবু আর এখন পাতি নয়! জোড়া 15 টাকা
দি নিউজ লায়ন; প্রচন্ড গ্রীষ্মে শরবতে ব্যবহৃত হওয়ার পর ফলে প্রতিবছরই এসময় লেবুর দাম বাড়ে ! তা বলে জোড়া 15 টাকা ? সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে লেবু। লেবু আর এখন পাতি নয়! করোনা থেকে বাঁচতে ডাক্তারবাবুদের পরামর্শমতো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাধারণ মানুষ আনাজ এর বাজার থেকে ঔষধ হিসাবেই লেবু কিনছেন !
এর ফলে অনেকেই নতুন করে পাতিলেবু খাওয়া শুরু করেছেন । ফলে আচমকাই ভিটামিন সি এর চাহিদা মেটাতে পাতিলেবুর কদর বেড়েছে। আগে যে পাতিলেবু প্রতি পিস এক দু টাকা করে পাওয়া যেতো বর্তমানে সেই পাতিলেবু জোড়া 15 টাকা বিকোচ্ছে। বাজারে পাতিলেবুর যোগান কম থাকার কারণেও দাম কিছুটা বেড়েছে বলে বিক্রেতাদের অভিমত। তবে পাতিলেবুর দাম বাড়ার অন্যতম কারণ যে করোনা তা বলাই বাহুল্য।

Post a Comment