গৌতম দেবের তৃতীয় বারের জিৎ নিশ্চিত জেনে তুমুল উৎসাহী দলীয় কর্মী সমর্থকেরা
দি নিউজ লায়ন; জিত নিশ্চিত, গৌতম গড়ে জয়ের পতাকা ওড়াতে প্রস্তুত তৃণমূলের দলীয় কর্মী সমর্থকেরা। কোভিড প্রোটোকল মেনেই হবে উদযাপন বলছে ডাবগ্রাম ফুলবাড়ি। ২রা মে শুধু সময়ের অপেক্ষা মাত্র। তৃতীয়বারের জন্য বিধায়ক হবেন গৌতম দেবই গণনার আগেই তেমন হাওয়া বইছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কেন্দ্রে। এই কেন্দ্রে শিলিগুড়ি পুরনিগমের ১৪টি ওয়ার্ড সহ রয়েছে পঞ্চায়েত ও বিস্তৃন ফুলবাড়ি এলাকা। আর বিপুল উন্নয়ন ও জনসংযোগকে হাতিয়ার করেই গৌতম দেবের হাত ধরে এই কেন্দ্র তৃণমূলের শক্ত গড়।
বাসিন্দারা বলছেন তৃণমূলের গৌতম দেব ফের দায়িত্বে আসছে, গণনা শুধু ঘোষণা মাত্র। উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থকেরাও। এই কেন্দ্রে তৃনমূল প্রার্থী গৌতম দেবের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি। তাকে সোজাসোজি সবুজ আবির খেলার আহবান জানাচ্ছে তৃনমূল নেতৃত্বরা।ডাবগ্রাম ফুলবাড়ি তৃনমূল যুব সভাপতি গৌতম গোস্বামী জানান আমাদের ৫৩জন কাউন্টিং এজেন্ট জলপাইগুড়ি গণনা কেন্দ্রে থাকবে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদের সভাপতি দেবাশীষ প্রামানিক থাকবেন। শনিবার পথেরসাথিতে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কোভিড পরীক্ষা হবে।
সেক্ষেত্রে আরও বাড়তি ১০-১৫জনকে রাখা হচ্ছে। প্রাথমিকভাবে র্যাপিড টেস্টে রিপোর্ট পেশ করা হবে। গৌতম গোস্বামী বলেন জয়ের আনন্দ কোভিড বিধি মেনেই হবে। দলীয় সমর্থকেরা অত্যন্ত উৎসাহী তাই তারা নিজেরাই গাড়ি নিয়ে জলপাইগুড়ি গননা কেন্দ্রে যাবেন বলে জানাচ্ছেন। করোনার পরিস্থিতির কথা মাথায় রেখে সকলকে দূরত্ব বিধি মানার পরামর্শ দিয়েছি। তবে প্রত্যেকের আবেগ জড়িয়ে রয়েছে তাই কাউকে আটকানো সম্ভব নয়। কিন্তু সমস্ত করোনা বিধি মানা হবে। বৃহস্পতিবার গৌতম দেব মন্দিরে পুজো দেন। তিনি জানান যা হবে ২রা মে'তে দেখা যাবে।

Post a Comment