নিরাপত্তা বাড়ানো হয়েছে পার্থ প্রতিম রায়ের - The News Lion

নিরাপত্তা বাড়ানো হয়েছে পার্থ প্রতিম রায়ের

 


দি নিউজ লায়ন; -  বিজেপির সন্ত্রাসের আবহে ভোট হতে চলেছে কোচবিহার জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে। গোটা জেলায় ১৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও বিজেপির চোখ রাঙানি চোখে পড়ছে না কেন্দ্রীয় বাহিনীর। শীতলকুচি, দিনহাটা ও নাটাবাড়ী বিধানসভা কেন্দ্র দখল করতে মরিয়া ভাজপা। প্রকাশ্যে হুমকি দিচ্ছে নীতিশ বাহিনী। আবার শীতলকুচি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায় কে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে পার্থ প্রতিম রায়ের। এই বিষয়ে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে আমার জীবন হানির সম্ভবনা রয়েছে। তাই আমার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে তিনি এও বলেন নামেই এখানে ১৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। কোনো গ্রাম অঞ্চলে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। তারা শুধু বুথে রয়েছে। তাই নির্বাচন কমিশন কোচবিহারে ভোট করতে ফেলিওর।


অন্যদিকে বিজেপি নাটাবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথের সামনে জমায়েত হতে শুরু করেছে। বুথ দখল করতে পারে বলেও আশংকা করছে তৃণমূলের হেভি ওয়েট প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। তবে ভোটে বাধা দিলে যে পরিণাম খারাপ হবে সেই হুমকিও দিয়ে তিনি বলেন, লাঠি হাতে প্রতিবাদ করা হবে।

বিজেপি প্রচুর পরিমানে বোমা ও অস্ত্র মজুত করছে। যা কেন্দ্রীয় বাহিনীর চোখে পড়ছে না। পুলিশের একাংশ বিজেপির হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। তবে এদিন জেলা নির্বাচনী আধিকারিক পবন কালিয়ান বলেন, যে কোনো রকম ঘটনা ঘটতে পারে তাই সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। ২ হাজার বুথে ওয়েবকাস্টিং হবে সিসিটিভির মাধ্যমে। এছাড়াও ৭০০ বুথে মাইক্রো অবজারভার থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.