সাদা শাড়ি নয় এবারে দাঁড়ি দেখবে বাংলা, দীলিপ ঘোষ - The News Lion

সাদা শাড়ি নয় এবারে দাঁড়ি দেখবে বাংলা, দীলিপ ঘোষ

 


দি নিউজ লায়ন; -   শিলিগুড়িতে জনসভা থেকে  দীলিপ ঘোষ তার রাজনৈতিক বক্তব্যের মাঝে মহিলাদের অপমানিত করেন। তিনি মহিলাদের পরিধানের বস্ত্র তুলে বলেন শাড়ির দিন গেল এবারে দাঁড়ির দিন। সাদা শাড়ি নয় এবারে দাঁড়ি দেখবে বাংলা। ঠিক এ ভাষায়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করতে গিয়ে বাংলার মহিলাদের অপমানিত করে বিতর্কে জড়ালেন তিনি। যা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন  মহিলারা। দীলিপ ঘোষের এই মন্তব্য সাফ বাংলায় বিজেপির পুরুষতান্ত্রিক সমাজ কায়েমের উদ্দেশ্যেরই বহিঃপ্রকাশ। 


শুক্রবার তিনি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির নির্বাচনী প্রচারে এসে এই ধরনের মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশের কেন্দ্র সরকার যে সীমান্তে সুরক্ষা দিতে কার্যত অক্ষম তা মেনেই নিলেন তিনি। তিনি বলেন রাজ্যের বিজেপি না এলে সীমা সুরক্ষিত হবে না। দেশের সমস্ত সীমান্তের দায়িত্ব রয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের ওপর। আর সেই সীমান্ত দিয়ে বারবার পাচারের অভিযোগ তুলে রাজ্য রাজনীতি গরম করার চেষ্টা করেছেন দীলিপ বাবু। সম্প্রতি ছত্রিশগড়ে জওয়ানদের মৃত্যুর পর কেন্দ্রের সীমান্ত সুরক্ষার ব্যর্থতা সামনে এসেছে। তাই দীলিপ বাবুর আওড়ানো সীমান্ত সুরক্ষার ফানুস এদিন মুখ থুবড়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.