বর্ধমানে মজুত রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ১
দি নিউজ লায়ন; মজুত রাখা বোমা ফেটে বিস্ফোরণ ঘটলো। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানে গলসির আটপাড়ার পুকুরপাড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার এক বাসিন্দারের বাড়ি লাগায়ো পুকুর পাড়ে একটি গর্তের মধ্যে মজুত রাখা ছিল বোমা। তার উপরে চাপানো ছিল জ্বালানী কাঠ। রবিবার রাতে আচমকা বিস্ফোরণের শব্দে হকচকিয়ে যায় স্থানীয় মানুষজন।
বারুদের গন্ধে ভরে যায় গোটা এলাকা। পুকুর সহ চারিদিকে ছিটকে পড়ে কাঠ। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরণস্থল ঘিরে রাখে পুলিশ। ঘটনায় পরই পুলিশ ফটিক সেখ নামে একজনকে আটক করেছে। তবে ঠিক কতগুলি বোমা মজুত ছিল তা এখনও জানা যায়নি। বিধানসভা ভোটের আগে এমন ঘটনায় এলাকার বাসিন্দারা চরম আতঙ্কিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment