একটা পায়েই বাংলা জয় করব, আর দুটো পায়ে দিল্লি জয়, মমতা
দি নিউজ লায়ন; আমায় যত ভেঙাবে ততো ওদের জিভ কাটবে। আমার কিছু যায় আসে না। তুমি একদিন ভ্যাঙাচি হয়ে যাবে। হুগলির জনসভা থেকে নাম না করে মোদিকে আক্রমণ মমতা। সোমবারের জনসভা থেকে ফের এজেন্ট দেওয়ার ক্ষেত্রে নেতা কর্মীদের সতর্ক করেন তিনি। মমতা বলেন, বিধানসভা ভোটে বুথে দলের ডাকাবুকো মহিলাদের এজেন্ট করুন। সোমবার তৃতীয় দফা ভোটের আগে চুঁচুড়া থেকে ফের একবার দলের গদ্দার-মীরজাফরদের আক্রমণ করে মমতা বলেন, 'কোনও পরিস্থিতিতে বুথ ছেড়ে পালানো যাবে না। বিজেপি বা তাদের মিলিটারি ভয় দেখাচ্ছে, সন্ত্রাস করছে, এই সব বলে বুথ ছেড়ে পালাবার কোনও বাহানা চলবে না।' মমতা বলেন, 'অন্যরা না বসলে আমরা আমাদের কন্যাশ্রীদের বসাব।
যাঁরা বঙ্গজননী করেন, তাঁদের এজেন্ট করা হবে। সে রকম হলে দলের ঝগড়ুটে মহিলাদের সব বুথে এজেন্ট করে দেব। দেখি সাহস কত!' মমতা বলেন, 'গুজরাতিরা বাংলার শাসন করবে না, বাঙালিরাই করবে। কেন ৮টি দফায় নির্বাচন? ২ দফাতেই নির্বাচন হয়ে যায়। কী চায় বিজেপি? চালাকি চলবে না। কোভিড হয়েছে বলে বিজেপি বন্ধ করতে চাইবে। কিন্তু এই চালাকি চলবে না, নির্বাচন যখন শুরু হয়েছে, তখন শেষ করতে হবে। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী দিয়েছি। সর্বত্র ৫ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে চিকিৎসা করা হচ্ছে। বলছে আয়ুষ্মান, আয়ুই নেই, তার আবার আয়ুষ্মান।
এর পর রেশন দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে। তৃণমূলের সরকার হলে হাত খরচ পাবেন মা বোনেরা।' নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার ব্যাখ্যা করে মমতার দাবি, 'আগামী দিন খেলার মাঠে খেলতে হবে। বিজেপিকে মাঠ খালি করতে হবে। জোড়াফুলে ভোট দিতে হবে। দাঙ্গা করে পদ্মফুলটাকে নষ্ট করে দিয়েছে। ওরা দাঙ্গা করলে আমাদের পাঙ্গা নিতে হবে। ইলেকশনের আগে আমার পা টা চোট করে দিল। যাতে আমি বেরোতে না পারি। তাতে কী, মা-বোনেদের দুটো পা দিয়ে আমি যা করার করব। আমি ওই একটা পায়ে যা করে বেড়াচ্ছি না, একটা পায়েই বাংলা জয় করবে, আর দুটো পায়ে তো আগামীদিনে দিল্লি জয়ও করতে হবে।'

Post a Comment