মহারাষ্ট্রে আংশিক লকডাউন - The News Lion

মহারাষ্ট্রে আংশিক লকডাউন

 


দি নিউজ লায়ন;     বৈশ্বিক মহামারি করোনার বিস্তার রোধে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। নানা উদ্যোগ সত্বেও নিয়ন্ত্রণে আসছে না এই রোগ।তারই মধ্যে মহারাষ্ট্রে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমন। আর এই সংক্রমন রোধে আংশিক লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শেষে, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।


 এছাড়া দিনের বেলা ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পুণের পাশাপাশি মুম্বাই শহরেও জারি করা হয়েছে রাত্রীকালীন কারফিউ। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। পুণের মতো মুম্বাইয়েও হোম ডেলিভারি, খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাড়িতে পৌঁছে দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। রেস্টুরেন্টগুলোতে শুধু খাবার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া গণপরিবহণ চলবে ৫০ শতাংশ মানুষ নিয়ে। বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল।


রোববার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সম্পূর্ণ লকডাউনের চিন্তা-ভাবনা নেই।  মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করা না হলেও রাজ্যের বিভিন্ন জায়গায় দিনে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে হবে। বেসরকারি যানবাহন ৫০ শতাংশের বেশি যাত্রী নিতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রী নবাব মালিক। রোববার মন্ত্রিসভার সঙ্গে আলোচনায় বসেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানেই এসব সিদ্ধান্ত নেয়া হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.