বালুরঘাট সৎকার সমিতির অফিসের দরজার তালা, লকার ও আলমারি ভেঙে মন্দিরের সোনার গয়না সহ কাসা পিতলের বাসন নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা - The News Lion

বালুরঘাট সৎকার সমিতির অফিসের দরজার তালা, লকার ও আলমারি ভেঙে মন্দিরের সোনার গয়না সহ কাসা পিতলের বাসন নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা

 


দি নিউজ লায়নঃ    ভোটের কাজে ব্যস্ত পুলিশ প্রশাসন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বালুরঘাট হাসপাতালের সামনের জনবহুল এলাকায় থাকা বালুরঘাট সৎকার সমিতির অফিসের দরজার তালা, লকার ও আলমারি তালা ভেঙে মন্দিরের সোনার গয়না সহ কাসা পিতলের বাসনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। রবিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপর এই খবর দেওয়া হয় সৎকার সমিতির সদস্যদের। অফিস রুমের মূল দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে দুস্কৃতিরা। এরপর লকার ভেঙে সোনার গয়না চুরি করে।


 সৎকার সমিতির তরফে জানা গেছে সব মিলিয়ে প্রায় ঠাকুরের আট থেকে দশ ভরি সোনার গয়না চুরি গেছে। শুধুমাত্র সোনার গয়না নয় আলমারি ভেঙে পিতল, কাঁসার বাসন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে বলে সৎকার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আর কি কি খোয়া গেছে তা খতিয়ে দেখছে সৎকার সমিতির সদস্যরা।


 এদিকে এদিন সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের সামনে যেখানে সারাক্ষণ মানুষের জনসমাগম লেগেই থাকে সেই জায়গা থেকে এমন চুরির ঘটনা ঘটায় পুলিশের ভুমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এদিকে এই ঘটনায় এদিনই সকালেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংগঠনের সদস্যরা। অভিযোগ পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ এবং চুরির তদন্তে নামে। তবে এই ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.