ডেবরা পঞ্চায়েত সমিতির বাবার ঝুলন্ত মৃত দেহ উদ্ধা - The News Lion

ডেবরা পঞ্চায়েত সমিতির বাবার ঝুলন্ত মৃত দেহ উদ্ধা

 


দি নিউজ লায়নঃ    পশ্চিম মেদিনীপুর  জেলার ডেবরা থানার সেকেন্দারপুর গ্রাম থেকে রবিবার ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়ার বাবা প্রহ্লাদ মুড়ার (৬৭) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি আত্মঘাতী হয়েছেন না অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানতে ডেবরা থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ  ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী তথা ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমি মুড়া ওই ঘটনার পর শোকে ভেঙে পড়েন।স্থানীয় তৃনমূলের নেতা ও কর্মীরা তার বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানান।তবে কি কারণে ওই ঘটনা ঘটেছে সেই বিষয়ে তিনি কোন কিছুই বলতে পারছে না।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ডেবরা থানার সেকেন্দারপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.