ভোট পরবর্তী সময়ে অশান্তি অব্যাহত নদিয়ার গয়েশপুরে, আজ আবারও বোমা উদ্ধার - The News Lion

ভোট পরবর্তী সময়ে অশান্তি অব্যাহত নদিয়ার গয়েশপুরে, আজ আবারও বোমা উদ্ধার

 


দি নিউজ লায়ন; ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার গয়েশপুর ১৪নং ওয়ার্ডে, একটি রাস্তার পাশে বোমা পড়ে ছিল, খবর পেয়ে কল্যানী থানার পুলিশ অধিকারীরা ছুটে আসে এবং বোমাটি উদ্ধার করে। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলে বিজেপির বিরুদ্ধে, বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করে।

তৃনমূল যুব নেতা সুজয় সেনগুপ্ত বলেন ভোটের পর থেকে বিজেপি এলাকায় অশান্তি সৃষ্টি করছে,অপরদিকে বিজেপি যুব নেতা সুবির বিশ্বাস বলেন আমরা বোম পিস্তলের রাজনীতি করি না, আমরা এলাকায় শান্তি চাই,

কি হচ্ছে মানুষ দেখছে বিচার করবে মানুষ।যদিও এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে, ভোট হয়েগেছে ১৭ই এপ্রিল কিন্তু তার পর থেকে গয়েশপুরে বিক্ষিপ্ত অশান্তি লেগেই রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.