সারাদিন দাপিয়ে বেড়ালেন কৌশানি! মুকুল রায় বিকাল পর্যন্ত নিজেকে আবদ্ধ রাখলেন একটি বেসরকারী হোটেলে - The News Lion

সারাদিন দাপিয়ে বেড়ালেন কৌশানি! মুকুল রায় বিকাল পর্যন্ত নিজেকে আবদ্ধ রাখলেন একটি বেসরকারী হোটেলে

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার সকাল থেকেই ভোট শেষ হওয়া পর্যন্ত কার্যত দাপিয়ে বেড়িয়েছেন নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। অথচ ওই বিধানসভার হেভিওয়েট প্রার্থী মুকুল রায় নিজেকে কৃষ্ণনগরের একটি বেসরকারি হোটেলের ঘরে বেশিরভাগ সময় বন্দি রেখেছিলেন। ওখানে বসেই তিনি মনিটরিং করছিলেন সব।


 সংবাদমাধ্যমের প্রতিনিধিদের  এদিন দুপুর অবধি এড়িয়ে চলেছেন।যদিও প্রায় বিকেলের আগে তিনি একবার বেরিয়ে ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কিছুক্ষণ কথা বার্তা বলেছেন। সেই কথাবার্তার মধ্যে থেকে তার মধ্যে আত্মনির্ভরতার সব ফুটে উঠেছে। যদিও কৌশানী মুখোপাধ্যায় সকাল থেকে তার নিজের বিধানসভা কেন্দ্রের দাপিয়ে বেরিয়েছেন। সামান্য দু-চারটি যে অভিযোগ পাওয়া গিয়েছে, তাতে বিজেপির দিকে অভিযোগের তীর বেশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.