ফুলিয়া স্টেশন রোডে15 টি দোকান আগুনে পুড়ে ভষ্মিভূত
দি নিউজ লায়ন; গতকাল বৃহস্পতিবার রাতে ফুলিয়া স্টেশন রোডে গভীর রাতে অন্তত 15 টি দোকান আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায় ফুলিয়ার চিলিং গেটের পাশে থেকে ফুলিয়া রেল গেটের দিকে যেতে পর পর 12থেকে15 টি দোকানে আগুন লেগে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ এ আগুন লাগে রাত যত বাড়তে থাকে আগুনের ভয়াবহতা ও তত বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা এক এক করে গ্রাস করতে থাকে বিভিন্ন দোকান এমনকি রাস্তার দু'ধারে থাকা গাছ গুলো আগুনে পুড়ে যায় আগুন বাড়তে থাকে, স্থানীয় মানুষজন খবর দেন শান্তিপুর দমকল অফিসে।
দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে শুরু করেন তার কিছুক্ষণ পরে দমকলের আর একটি ইঞ্জিন আসে দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে , কিন্তু আগুন কিভাবে লাগলো তা এখনও জানা সম্ভব হয়ে ওঠেনি রাত যত বাড়তে থাকে পরপর 12থেকে 15 টি দোকান আগুনে ভস্মীভূত হতে থাকে দোকানগুলি ছিল রেডিমেড পোশাকের দোকান ,ফলের দোকান ,লটারি টিকিটের দোকান, সেলুন, চায়ের দোকান ইলেকট্রিকের দোকান, হার্ডওয়ার্স এর দোকান ও বিভিন্ন দোকান, এই দোকানগুলোর আশেপাশে বেশ কিছু দোকান আগুনের ভল্কানিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে দমকল সূত্রে জানা যায় আড়াই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Post a Comment