পণের টাকা না পাওয়ায় ২৪ বছরের গৃহবধূকে উলঙ্গ করে মারধর করল শ্বশুর বাড়ির লোকেরা - The News Lion

পণের টাকা না পাওয়ায় ২৪ বছরের গৃহবধূকে উলঙ্গ করে মারধর করল শ্বশুর বাড়ির লোকেরা

 


দি নিউজ লায়ন;   পণের পুরো টাকা না পাওয়ায় ২৪ বছরের গৃহবধূকে উলঙ্গ করে মারধর করল শ্বশুর-শাশুড়ি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন শ্বশুড়বাড়ির আরও বেশ কিছুজন। ঘটনাটি ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পড়ে।যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে গৃহবধু। গায়ে নেই একটি সুতো।


 তার উপর গায়ে হাত তুলছে  বেশ কয়েকজন পুরুষ। এরপর খুব মায়া দেখিয়ে কেউ একজন গায়ে লজ্জা ঢাকার জন্য এক টুকরো কাপড় ছুঁড়ে দেয়। একখণ্ড কাপড় দিয়ে সে কোনওমতে গা ঢাকার চেষ্টা করে। তার ওপরেই চলে নারকীয় অত্যাচার। এক মহিলা বাধা দেওয়ার চেষ্টা করে , কিন্তু তাঁকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আবারও মারা হয় তাঁকে।    


নিগৃহীত বধূটির কাকা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। পুলিস জানিয়েছেন, পাড়ার বেশ কয়েকজন প্রতিবেশি তাঁদের আটাকনোর চেষ্টা করলেও লাভ হয়না। শ্বশুড়বাড়ির লোক তাতে কোনওরকমভাবেই তাদের কথায় পাত্তা দেয় না। তবে আপাতত পালাতক শ্বশুরবাড়ির সদস্যেরা। তাদের খুঁজতে গঠন করা হয়েছে পুলিশের বিশেষ দল। নেওয়া হয় নির্যাতিতার বয়ান।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.