বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই ফিরবে এনকাউন্টার প্রকাশ্য মঞ্চে হুঁশিয়ারি বীরভূম জেলা বিজেপি সভাপতির - The News Lion

বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই ফিরবে এনকাউন্টার প্রকাশ্য মঞ্চে হুঁশিয়ারি বীরভূম জেলা বিজেপি সভাপতির

 


দি নিউজ লায়ন;   ভাজপা ক্ষমতায় এলেই বাংলায় ফিরবে গো বলয়ের 'এনকাউন্টার'। রাষ্ট্রের বিরোধিতা করলেই সরাসরি এনকাউন্টার করা হবে। যিনি প্রকাশ‍্যে এই নিদান দিচ্ছেন তিনি বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। বীরভূমের নানুরের বিজেপি প্রার্থী তারক সাহার  সমর্থনে একটি পথসভাতে অংশগ্রহণ করে তিনি একথা জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "ভারতবর্ষে থেকে যারা ভারতবর্ষের বিরোধিতা করবে পাকিস্তান বা মিনি পাকিস্তান করবার কথা বলবে তাদের সরাসরি এনকাউন্টার করা হবে।" "তাদের এনকাউন্টার করা হবে না তো তাদের গলায় মালা পড়ানো হবে?" এমন প্রশ্নও তোলেন তিনি।


তিনি বলেন যে বিজেপি শাসনে ভারত বিরোধী কথা বললে তাকে এনকাউন্টার করা হবে। কার্যত উত্তরপ্রদেশের যোগী রাজ্যে যে ভাবে এনকাউন্টার করার রীতি চালু হয়েছে তার ছায়ায় যেন এদিন দেখতে পাওয়া গেল বীরভূম জেলা বিজেপির সভাপতির গলাতেও। এদিন বিজেপি জেলা সভাপতি দাবি করেন ২ মে রাজ্যে বিজেপি সরকার আসার পরেই এই সমস্ত মানুষদের এনকাউন্টার করা হবে। এদিনের সভায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ড. অনুপম হাজরাও উপস্থিত ছিলেন। এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় তৃণমূল নেতা করিম খান, তিনি বলেন বিজেপি মানেই রক্তে রাঙানো হাত।


 বিজেপির জেলা সভাপতি মানুষ খুনের কথা বলে হিংসা বাধানোর চেষ্টা করছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে বিজেপি নেতার এই মন্তব্যের পরে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ অভিযুক্ত নেতা কে শোকজ করেছে নির্বাচন কমিশন যদিও দলীয় নেতার বক্তব্যে অন্যায় কিছু দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে তিনি বলেন দেশদ্রোহিতা করলে এনকাউন্টার করার কথা বললে অন্যায় হয় না। বাংলায় এনকাউন্টার কংগ্রেস আমলে হয়েছে সিপিএম আমলে হয়েছে এতে অন্যায় কি আছে! অনেক ক্ষোভ জমে ছিল তাই বলে ফেলেছেন হতেই পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.