লেক টাউন-কৈখালিতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ও নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বরুদ্ধে - The News Lion

লেক টাউন-কৈখালিতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ও নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বরুদ্ধে

 


দি নিউজ লায়ন;   বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও বিজেপি নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বরুদ্ধে। একই রাতে কয়েক কিলোমিটারের তফাতে রাজারহাট-গোপালপুর বিধানসভার কৈখালী চিড়িয়া মোড় এলাকা এবং বিধাননগর বিধানসভার লেকটাউন এলাকায় এই ঘটনা ঘটে। রাজ্য যুব মোর্চা কমিটির সদস্য সায়ক রায় জানিয়েছেন, বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে। ব্যানার-ফেস্টুন সব ছিঁড়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা।তিনি আরও জানান, এক তৃণমূল নেতাক হাতেনাতে ধরেও ফেললা হয়। এলাকার লোকজন ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানায়। এরপরই তৃণমূলের দুষ্কৃতীরা পিছু হটে যায় বলে জানিয়েছেন তিনি। 


 অপরদিকে কৈখালির চিড়িয়া মোড়ে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দেওয়া, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতা পীযূষ কানোরিয়া জানিয়েছেন, রাতে যখন পার্টি অফিসের ভিতরে বেশ কয়েকজন ছিলেন, তখনই এই হামলার ঘটনা ঘটেছে। ঠিক সময়ে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুটি ঘটনাতেই দায় অস্বীকার করেছে তৃণমূল।এই দুটি ঘটনায় লেকটাউন থানায় ও এয়ারপোর্ট থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.