নববর্ষে সায়নীর রবীন্দ্র নৃত্য আসানসোলে, অবাঙালি গানে নাচ অগ্নিমিত্রা - The News Lion

নববর্ষে সায়নীর রবীন্দ্র নৃত্য আসানসোলে, অবাঙালি গানে নাচ অগ্নিমিত্রা

 



দি নিউজ লায়ন;  বিজেপি রাজ্য ক্ষমতায় এলে সংস্কৃতি যে পালটে যাবে তা বলাই বাহুল্য বারেবারেই সেই দৃশ্য চোখে পড়েছে। এবার আসানসোল দক্ষিণ কেন্দ্রে দুই প্রার্থীর নববর্ষ পালনের চোখে পরলো সংস্কৃতির ফারাক। একদিকে যখন রবীন্দ্র নৃত্যের শৈলীতে প্রচার এর ফাঁকেই মেতে উঠলেন সায়নী ঘোষ, তখন অবাংলি ধর্মীয় গানে কোমর দোলালেন অগ্নিমিত্রা পাল। বৃ্হস্পতিবার প্রচারে বেরিয়ে ক্ষুদে নৃত্য শিল্পীর সঙ্গে রবীন্দ্র নৃত্যে অংশ নিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। নববর্ষের সকালে বাঙালীদের যেমন প্রভাতফেরী হয় ঠিক তেমনিভাবেই প্রভাতফেরিতে অংশ নেয় সায়নী ঘোষ। খোল করতাল নিয়ে তার মিছিল ছিল সংকীর্তন দল।



 কিন্তু প্রাচীন বাংলা বৈষ্ণব পদাবলীর কীর্তন সংকীর্তন দল পরিবেশন করে। এরই পাশাপাশি ছিল বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিচিত্রানুষ্ঠান। সেখানে রবীন্দ্রনাথের গানে নৃত্য পরিবেশন করা হয়। প্রচার চলাকালীন "ওরে গৃহবাসী" গানটিতে এক ক্ষুদে নৃত্যশিল্পীর সঙ্গে সায়নী নিজেও নাচে অংশগ্রহণ করেন। রবীন্দ্র নৃত্যে সায়নীর নৃত্যশৈলী দেখে সাধারণ মানুষ চমকে যায়। এদিনের স্বতঃস্ফূর্ত মিছিলে  বহু লোকের সমাগম হয়েছিল। সায়নী নিজেও মাস্ক পরে মিছিলে অংশগ্রহণ করেন এবং প্রত্যেককে অনুরোধ করেন মিছিলে কোভিড সুরক্ষা বিধি মেনে চলার জন্য। 


অন্যদিকে একদমই উল্টো চিত্র দেখা গেল নববর্ষের সকালে। বাঙালি নববর্ষের সঙ্গে যার কোন মিল নেই। অগ্নিমিত্রা পাল এদিন বার্নপুরের প্রান্তিক ক্লাবে নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে রাম লক্ষণ, হনুমান, শ্রীকৃষ্ণর সাজে সেজে কিশোর-কিশোরীরা ভিড় করে। চলে ধর্মীয় নাচ-গান। আর সেই নাচে কোমর দোলান অগ্নিমিত্রা। যদিও তাতে ধর্মীয় সংস্কৃতি থাকলে বাঙালি রীতি রেওয়াজ ছিল না। বার্নপুরের বিশিষ্টজনেরা বলছেন, আমরা একই দিনে একই শহরে দুই রকম চিত্র দেখলাম। বিজেপি এলে সত্যিই আমাদের সংস্কৃতি পাল্টে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.