লালগড় থানার পুলিশের উদ্যোগে করোনা নিয়ে সচেতনতা প্রচার ও মাস্ক বিতরণ - The News Lion

লালগড় থানার পুলিশের উদ্যোগে করোনা নিয়ে সচেতনতা প্রচার ও মাস্ক বিতরণ

 


দি নিউজ লায়ন;  বিধানসভা নির্বাচনের পর জঙ্গলমহল এলাকার বিভিন্ন জায়গায় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। যার ফলে চিন্তার ভাঁজ কপালে পড়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কপালে। তাই করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।মাইকিং করে করোনা নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। বৃহস্পতিবার বাংলা নববর্ষের দিন ঝাড়গ্রাম জেলার লালগড় থানার পুলিশের পক্ষ থেকে লালগড়ের কংসাবতী সেতুর উপর করোনা নিয়ে মানুষকে সচেতন করতে দেখা গেল লালগড় থানার পুলিশ আধিকারিক সৌরভ ঘোষের নেতৃত্বে পুলিশ কর্মীদের।


 সেই সঙ্গে পথচলতি মানুষদের মাস্ক বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। লালগড় থানার পুলিশ আধিকারিক সৌরভ ঘোষ প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার আবেদন জানান এবং মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন ।তিনি বলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রত্যেককেই সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। তাই পথচলতি যেসব মানুষদের মুখে মাস্ক ছিল না তাদের হাতে পুলিশের পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়। এভাবেই লালগড় থানার বিভিন্ন এলাকায় করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য লালগাড় থানার  পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক সৌরভ ঘোষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.