পাহাড়ের দুর্গম তিনটি বুথে শনিবার ভোটগ্রহণ, নিরাপদে সময়মত পৌঁছতে বৃহস্পতিবার রওনা দিলেন ভোট কর্মীরা
দি নিউজ লায়ন; উচ্চতা 12,000 ফিট। পাহাড়ের দুর্গম তিনটি বুথে শনিবার ভোটগ্রহণ। নিরাপদে সময়মত পৌঁছতে বৃহস্পতিবার রওনা দিলেন ভোট কর্মীরা। প্রশাসন সূত্রে খবর পাহাড়ের সবচেয়ে দুর্গম তিনটি মত রয়েছে সেগুলি হল শ্রীখোকা প্রাইমারি স্কুল, দারাগোয়ান জুনিয়ার হাইস্কুল এবং রামাম ফরেস্ট প্রাইমারি স্কুল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের এই তিনটি বুথ দুর্গমতম পি-২ বুথের আওতায় পড়ে। ভোটকর্মীরা প্রথমে গাড়িতে কিছুটা যাবেন। পরের কয়েক কিলোমিটার ট্রেক করে এবং ঘোড়ায় চড়ে বুথে পৌঁছবেন। তবে বৃষ্টি হলেই সমস্যা। তখন পুরো পথ হেঁটেই বুথে পৌঁছতে হবে তাদের।

Post a Comment