শিলিগুড়ির বাম সেনাপ্রধান অশোকের দুর্গে এবার আক্রমন হানলেন তৃনমূল সুপ্রিমো
দি নিউজ লায়ন; শিলিগুড়ির বাম সেনাপ্রধান অশোকের দুর্গে এবার আক্রমন হানলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি পার্শ্ববর্তী ডাবগ্রাম ফুলবাড়ি জনসভা কেন্দ্র থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি ভেবে পাইনা অশোক বাবু শিলিগুড়ির জন্য কিছুই করেনা। অথচ শিলিগুড়িতে ভোট পেয়ে যায়। কি ব্যাপার বলুনতো অংকটা কি? নেত্রী বলেন অঙ্কটা কি আমি বুঝিনা, কোনো কাজ করেনা যা কিছু করার আমি করি। আমি করে দেব আর উনি ভোটটা পাবেন। তাহলে আমাদের কাজগুলো কি করে হবে?
কখন কখনওতো ভাবতে হবে। যদি ভাবেন এবার অত্যন্ত পরিবর্তন করুন। যদি ভাবেন এবার অত্যন্ত পরিবর্তন করে ওম প্রকাশ বাবুকে শিলিগুড়িতে জেতান। গৌতমকে ডাবগ্রাম ফুলবাড়িতে জেতান। এদিন প্রকাশ্য জনসভা থেকে এভাবেই বামেদের প্রার্থী অশোক ভট্টাচার্য্য এর বিরুদ্ধে তৃনমূলে ভোট দেওয়ার আবেদন জানান নেত্রী। কারন প্রচুর উন্নয়ন হলেও শিলিগুড়ি মহকুমায় তৃনমূল কোথাও ক্ষমতায় নেই।
সে আক্ষেপ বহুবার উগড়ে দিয়েছেন তিনি। পাশাপাশি এদিন তিনি বলেন শিলিগুড়িতে এবার যেন হাসিমুখে আসতে পারি। লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে ইঙ্গিত করে শিলিগুড়ি বাসীর কাছে তার বার্তা আগেরবার অনেক দুঃখ হয়েছে। জিতলে আবার আসবো। নির্বাচনের পর খেলা হবে। উত্তরবঙ্গ আমাকে ভালো ফল দিলে, এখান থেকে সোনার ফসল দিলে শিলিগুড়িতে খেলা উৎসব আয়োজন হবে বলে এদিন জনসভা মঞ্চ থেকে প্রতিশ্রুতি দিয়ে যান তিনি। একইসঙ্গে উন্নয়নের তালিকা তুলে বাংলার নেত্রী বলেন সব কাজ হয়েছে এখন একটাই বাকি আছে সেটা হলো তৃণমূলকে ভোটটা দিন।

Post a Comment