রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য কি - The News Lion

রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য কি

 


দি নিউজ লায়ন;   আমাদের  রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা। অর্থাৎ মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা।  এই উৎসবটি চৈত্র মাসে নবম দিনে পালিত হয়।  এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্য দেবকে জল প্রদান করে, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। 


রাম নবমী উপলক্ষ্যে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন। সমগ্র দিনজুড়ে ভক্তিমূলক গান গাওয়া বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি থেকে পাঠ করে শোনাবার কথা বলা হয়। এই দিনটিতে রাম কথার বর্ণনা করা হয়। এই দিনটি সকলে রাম কাহিনী পড়ে পালন করে। অনেকে মন্দিরে যান, অনেকে বাড়িতে রামের মূর্তিতে পূজা করেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.