কার্শিয়াং এর জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধোনা করলেন মোর্চা নেতা বিমল গুরুং - The News Lion

কার্শিয়াং এর জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধোনা করলেন মোর্চা নেতা বিমল গুরুং

 


দি নিউজ লায়ন;  অমিত শাহ ভাঁওতাবাজ। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। ভোট মিটে গেলে এদের আর খুঁজে পাওয়া যাবে না- কার্শিয়াং এর জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধোনা করলেন মোর্চা নেতা বিমল গুরুং। তিনি বলেন, শুধু ভোট এলে গোর্খাদের কথা মনে পড়ে ভাজপার। তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী এবং দিল্লির অন্যান্য নেতারা ছুটে আসেন পাহাড়ে। প্রমাণ করার চেষ্টা করেন তাঁরা গোর্খাদের জন্য সব কিছু করতে রাজি কিন্তু একবার ভোট মিটে গেলে গোর্খাদের ভোটে জেতা হয়ে গেলে তখন আর পাহাড়ের দিকে ফিরেও তাকান না তারা।


 গুরুঙের দাবি, এনআরসি নিয়ে মিথ্যা কথা বলছেন অমিত শাহ। মতুয়াদের তিনি বলছেন এনআরসি, এনপিআর,সিএএ  সব হবে আবার পাহাড়ে এসে গোর্খাদের বলছেন এনআরসি হবেনা-এসবই বিজেপির দ্বিচারিতার রাজনীতি। গোর্খাদের বিভ্রান্ত করার রাজনীতি। ভুল বোঝানো রাজনীতি। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি নিজে এবং গোর্খা জনমুক্তি মোর্চার অনেক নেতা দিল্লিতে গিয়ে দরবার করেও পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়ে ভাজপা সরকারের প্রতিশ্রুতি ছাড়া আর কিছু পাওয়া যায়নি।


 একই রকমভাবে পাহাড়ের এগারটি জনজাতি কে আদিবাসী স্বীকৃতি দেওয়ার বিষয়টিও ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। তাই যারা পাহাড় কে অপমান করে গোর্খাদের অপমান করে তাদের পাহাড় থেকে রাজনৈতিকভাবে উৎখাত করার ডাক দেন বিমল গুরুং। একইসঙ্গে তিনি দাবি করেন পাহাড়ের তিনটি আসনেই বিপুল ভোটে জিতবেন তারা এবং বাংলায় বিপুলভাবে জিতে ক্ষমতায় আসবেন মমতা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.